সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেয়। পুলিশ শাহবাগে প্রথমে কঠোর অবস্থানে থাকলে পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সরে যায়। এ সময় শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’, ‘গো ব্যাক গো ব্যাক’ স্লোগান দিতে দেখা যায়।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে ৫টার দিকে শাহবাগে মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার পর থেকে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডগামী, বাংলা মোটরগামী, মৎস্য ভবনগামী ও টিএসসিগামী রাস্তায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।










