ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গতকাল বিকালে নলছিটি পৌরসভার বৈচন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বর ও কনের বাবাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান নজরুল ইসলাম।