চলতি আমন মৌসুমে কুড়িগ্রামে একশ্রেণীর ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন বলে অভিযোগ কৃষকদের। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন তারা। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে শাপলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করছেন কিছু ব্যবসায়ী। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।