খু‌লনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের শিক্ষার্থী কদরুল হাসানকে ছয়দিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল ভোর ৪টার দিকে নগরীর লবণচরা দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। লবণচরা থানার ওসি পলাশ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে মসজিদের পাশে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মসজিদের মুসল্লিরা পুলিশে খবর দেন। পরে পুলিশ কদরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি পলাশ কুমার দাশ বলেন, ‘কদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।