চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্গা পূজা উপলক্ষে ক্ষুদ্র নৃ গোষ্ঠী পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর আবাসন প্রকল্পে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার আহ্বায়ক মোহন দের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি।