সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসের প্রধান ফটকের তালা
ভেঙে ও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
(জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে তারা শাহবাগের বিক্ষোভে অংশ নেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে চারটায় উন্মুক্ত লাইব্রেরির সামনে
থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের
প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বাঁধা দেয়ার চেষ্টা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তালা ভেঙে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। পরবর্তীতে তারা পুলিশি
বাধা উপেক্ষা করে শাহবাগে বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন।










