জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ভাড়া বাড়ল কিলোমিটারপ্রতি ১১ পয়সা। সচিবালয়ে এক মত বিনিময় সভায় আজ দুপুরে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
নতুন ভাড়ার প্রজ্ঞাপন আজ বৃহস্পতিবারের মধ্যে জারি হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি আরো জানান, সর্বনিম্ন ভাড়া আগের মতোই বাসের ক্ষেত্রে ১০ টাকা, মিনিবাসের ভাড়া ৮ টাকা বজায় থাকছে।
বর্তমানে দূরপাল্লার রুটের বাসের জন্য সরকার নির্ধারিত ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা, মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা।










