ময়মনসিংহের মুক্তাগাছার নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। হত্যাকাণ্ডের ২৪ বছর পর গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।