মুন্সিগঞ্জ শহরে নির্মাণাধীন আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে মুন্সিগঞ্জ বড় বাজারসংলগ্ন খালইস্ট এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে একজন শ্রমিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধারের জন্য আরো দুজন ভেতরে যান। পরে তারা তিনজন ভেতরে আটকা পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। উদ্ধারকর্মীরা তিনজনকেই মৃত অবস্থায় বের করে আনেন।