জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ব্রাহ্মণবাড়িয়া
জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির নেতারা শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার (১০ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ
কমিটির নেতারা কমিটির সভাপতি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর
নেতৃত্বে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী
সংগঠন এবং গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে তারা ফাতিহা পাঠ ও জাতির পিতার রুহের মাগফেরাত
কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এর আগে মন্ত্রী জেলা ও উপজেলা প্রশাসন এবং গণপূর্ত অধিদপ্তরের স্থানীয়
কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতির পিতার সমাধিসৌধে
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তিনি সমাধিসৌধে রক্ষিত পরিদর্শণ বহিতে মতামত লিপিবদ্ধ করে স্বাক্ষর
করেন।










