চাঁপাইনবাবগঞ্জে সততা সংঘের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বিকালে সদর উপজেলা, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটে দুজন করে ১০ শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হয়। জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।