নওগাঁর পত্নীতলায় জমিতে হালচাষ করতে গিয়ে বজ্রপাতে স্বাধীন হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কৃষাণীসহ আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাটিচড়া ইউনিয়নের পূর্ব পাখিচড়া গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। মৃত স্বাধীন হোসেন উপজেলার ডোহানগর গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে। আহতরা হলেন একই গ্রামের বাবুলাল মুর্মু (৫৬) ও ফুলমনি (৫০)।