ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। শনিবার (১৩ জানুয়ারি) রাতে এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি । এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির শরীয়তপুর-নরসিংহপুর ফেরিঘাটের
সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ
রাখা হয়েছে। তবে মাঝপথে কোনো ফেরি নোঙর করে রাখা হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায়
ফেরি চলাচল করবে জানান এ কর্মকর্তা। যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় পাঁচটি ফেরি
রয়েছে।










