এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ ও মো. সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রণোদনা প্যাকেজ, মুদ্রানীতি, বিনিময় হার নীতি এবং চলমান ব্যাংক খাত সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অগ্রগতিতে অবহিত হয়ে প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন এবং এসব ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।