১১ দিনের মধ্যে প্রথমবারের মতো জাপানিজ রাবারের ফিউচার বাজারমূল্য বেড়েছে। মূলত বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সংকট ও ব্যাংকগুলোর কঠোর নীতির মধ্যে বিনিয়োগকারীদের আশ্বস্ত করার জন্য সরকারি উদ্যোগ বাজারমূল্যে প্রভাব বিস্তার করেছে। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জে আগস্টের জন্য প্রতি কেজি রাবারের চুক্তিমূল্য ১ দশমিক ২ ইয়েন বা দশমিক ৬ শতাংশ বেড়ে ২০৯ ইয়েন বা ১ ডলার ৫৭ সেন্টে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে বেঞ্চমার্কের ওএসই চুক্তি টানা দুই সপ্তাহের মতো লোকসানের মুখে রয়েছে। পণ্যটির দাম ৪ দশমিক ৬ শতাংশ কমেছে। সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে মে মাসে বাজারজাতের জন্য যে দর ধরা হয়েছে, সেখানে ২৫ ইউয়ান বা দশমিক ২১ শতাংশ পতন হয়েছে। বর্তমানে প্রতি টনের মূল্য ১১ হাজার ৭০৫ ইউয়ান বা ১ হাজার ৬৯৭ ডলার ৯৮ সেন্ট।









