বনানীতে সাফল্যের পর ঢাকার উত্তরা ও কক্সবাজারে নতুন দুটি ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে আইসক্রিম ব্র্যান্ড সেভয় গ্যালারি। একই দিনে আনুষ্ঠানিকভাবে আউটলেট দুটির উদ্বোধন করা হয়।
উত্তরার আউটলেটটি ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের ২০ নম্বর প্লটে ট্রপিক্যাল দিলারা টাওয়ারের নিচতলায় অবস্থিত। অন্যদিকে কক্সবাজারের আউটলেটটি ডলফিন পয়েন্ট মোড়ে হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের নিচতলায়।
নতুন দুই আউটলেট চালুর পাশাপাশি মেন্যুতেও নতুন আইটেম যুক্ত করেছে সেভয় গ্যালারি। দুটি নতুন ভ্যারিয়েন্টের আইসক্রিম স্কুপের পাশাপাশি যুক্ত হয়েছে আট ধরনের মিল্কশেক। এছাড়া বিভিন্ন ধরনের ডেজার্ট, সিগনেচার মিল্কশেক ও অন্যান্য খাবারও থাকছে মেন্যুতে।
সেভয় গ্যালারি জানিয়েছে, শুধু আইসক্রিমের মধ্যে মেন্যু সীমাবদ্ধ না রেখে নতুন ও ভিন্নধর্মী ডেজার্ট এবং মিল্কশেকের মাধ্যমে গ্রাহকদের নতুন স্বাদ দেয়াই তাদের লক্ষ্য। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি নতুন দুই ফ্ল্যাগশিপ আউটলেটের ইন্টেরিয়র ডিজাইন করেছে আর্কেডিয়ার আর্কিটেক্টস।
নতুন দুটি আউটলেট চালুর ফলে বনানীর পর ঢাকার বাইরে কক্সবাজারেও সেভয় গ্যালারির কার্যক্রম সম্প্রসারিত হলো। বর্তমানে বনানী, উত্তরা ও কক্সবাজারে ব্র্যান্ডটির মোট তিনটি আউটলেট রয়েছে।
আউটলেটের ঠিকানা
বনানী: ব্লক-এইচ, প্লট ৫০, রোড-৭বি, ঢাকা-১২১৩।
উত্তরা: ট্রপিক্যাল দিলারা টাওয়ার, প্লট ২০, গাউসুল আজম অ্যাভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০।
কক্সবাজার: হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, ডলফিন পয়েন্ট এন্ট্রান্স, কক্সবাজার।
-সংবাদ বিজ্ঞপ্তি










