ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের গত সপ্তাহের চার কার্যদিবসে ১ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৭৫৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৪৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ২ দশমিক ৭৮ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

ডিএসইতে গত বৃহস্পতিবার ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারদর ছিল ৪০ টাকা ৩০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৯ টাকা ১০ ও ৫৪ টাকা ৯০ পয়সা। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৬ পয়সায়। 

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৪৬ পয়সায়। 

২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সকল সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ এরই মধ্যে বিতরণ সম্পন্ন করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮১ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ২১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ১৭ পয়সা।