বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে মার্চেন্ট নেটওয়ার্কে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে কাজ করছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল পেমেন্টের পাশাপাশি মার্চেন্টদের ক্যাশলেস পেমেন্ট গ্রহণের সুযোগ বাড়ানো হচ্ছে। ইবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। 

এ বিষয়ে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নায়েন বলেন, ‘বাংলা কিউআর ডিজিটাল পেমেন্টকে আরো সহজলভ্য ও সুবিধাজনক করেছে। আমাদের মার্চেন্ট নেটওয়ার্কের ব্যবহার বাড়ানোর মাধ্যমে বাংলাদেশে ক্যাশলেস লেনদেনের প্রসারে ইবিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

ইবিএল জানিয়েছে, প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ক্রমবর্ধমানসংখ্যক মার্চেন্ট আউটলেটে এখন বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হচ্ছে। এর ফলে দৈনন্দিন কেনাকাটায় গ্রাহকরা ক্যাশলেস পেমেন্টের সুবিধা নিতে পারছে বলেও জানিয়েছে ব্যাংকটি।