বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। তিনি বলেন, ‘বিশ্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে “ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার” চালু সময়োপযোগী উদ্যোগ। বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘ যে বন্ধন রয়েছে, এ ধরনের কাজের মাধ্যমে তা আরো দৃঢ় করবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘তৃতীয় ভাষা শেখার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানকে গুরুত্ব দিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এ “ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার” চালু করেছে। এর মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা সীমানা ছাড়িয়ে নিজেদের বৈশ্বিক গ্র্যাজুয়েট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।’
আয়োজনে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব হেদায়তুল ইসলাম। তিনি এ ধরনের শিক্ষাগত অগ্রগতিমূলক কাজের সঙ্গে সরকারের একাত্মতার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘নতুন এ “ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার” একাডেমিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের একটি কেন্দ্র হিসেবে কাজ করবে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও জাপান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তর ও জাপান দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।









