ফেনীতে অজ্ঞাত, অসহায় রোগীদের জরুরিভাবে বহনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন সহায়কে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন ঢাকার শমরিতা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং ফেনীর ফাজিলপুরে নুর নাহার মণি দাতব্য চিকিৎসালয় ও চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. এবিএম হারুন। মঙ্গলবার বিকালে ফেনী জেনারেল হাসপাতালের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন তিনি। স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিধান চন্দ্র সেনগুপ্ত, জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ফেনী জেলা সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার।

স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের উপদেষ্টা ও সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহায়ের উপদেষ্টা ও সাংবাদিক বখতেয়ার ইসলাম মুন্না।