সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান ও উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বরণ দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে মো. রাফাত উল্লা খান বলেন, ‘উপায়ের সঙ্গে এ কৌশলগত অংশীদারত্ব গ্রাহকদের জন্য আরো উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, এসএম আবু জাফর এবং উপায়ের হেড অব করপোরেট সেলস সাজ্জাদ আলম, হেড অব প্রডাক্ট, স্ট্র্যাটেজি অ্যান্ড প্রডাক্ট মোহাম্মদ মামুন রেজা খান, ডিজিএম (করপোরেট সেলস) শাহ আরাফাত হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









