প্রকৌশল খাতের কোম্পানি ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের পর্ষদ সভা ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সভাটি ওই তারিখের পরিবর্তে ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ওইমেক্স ইলেকট্রোডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬৫ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৪২ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ওইমেক্স ইলেকট্রোডের ইপিএস হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ২৭ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ওইমেক্স ইলেকট্রোডের শেয়ারপ্রতি আয় হয়েছে ৭৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৫২ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ওইমেক্স ইলেকট্রোডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২ টাকা ৯২ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওইমেক্স ইলেকট্রোডের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৮ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৭২ পয়সায়।

ওইমেক্স ইলেকট্রোডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌বিবিবি প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওইমেক্স ইলেকট্রোডের অনুমোদিত মূলধন ১৭০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৩ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৪৭ কোটি ৯৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৭৮১। এর ৩৫ দশমিক ৭৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ২২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৫ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে।