তরুণদের আর্থিক সচেতনতা ও সক্ষমতা বাড়াতে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইমএকাডেমিয়ার আওতায় সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় গতকাল সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সেমিনারে আর্থিক সাক্ষরতা, অর্থ ব্যবস্থাপনা, সঞ্চয়ের অভ্যাস, ব্যাংকিং বিষয়ে সচেতনতা ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান আর্থিক সাক্ষরতা ও স্মার্ট মানি ম্যানেজমেন্ট বিষয়ে মূল বক্তব্য দেন। তিনি তরুণদের আয়-ব্যয়ের ব্যবস্থাপনা, নিয়মিত সঞ্চয়, সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ ও দীর্ঘমেয়াদি আর্থিক কল্যাণের বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা তুলে ধরেন। 

প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব ইসলামী ব্যাংকিং সৈয়দ মুর্তজা হাসান ব্যাংকিং বিষয়ে সচেতনতা, সঞ্চয় সংস্কৃতি ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে একটি সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক কাজী শাহাদাত কবীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংক জানিয়েছে, প্রাইমএকাডেমিয়ার ‘এমপাওয়ারিং ইয়ুথ’ কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও বাস্তব জীবনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়। ‘কানেক্টিং ক্লাসরুমস টু বোর্ডরুমস’ ধারণার আওতায় তরুণদের প্রাতিষ্ঠানিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানিয়েছে ব্যাংকটি।