পাশাপাশি সংস্থাটি বিশ্বব্যাপী প্রায় ২ কোটি ৬০ লাখ চকোলেটের ডেজার্ট পরিবেশন করে উড়োজাহাজে। গত মঙ্গলবার বিশ্ব চকোলেট দিবস উপলক্ষে এসব তথ্য প্রকাশ করেছে এমিরেটস।
সংস্থাটি জানায়, ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, বিজনেস ও ফার্স্ট ক্লাস সব শ্রেণীর যাত্রীদের জন্যই বিশেষ চকোলেটের ব্যবস্থা আছে। গত বছরের তুলনায় চলতি বছর চকোলেটের ব্যবহার প্রায় ৪০ লাখ পিস বেড়েছে। এছাড়া বিশ্বজুড়ে সব রুটের ফ্লাইটে চকোলেটের চাহিদা দিন দিন বাড়ছে।
এমিরেটস আরো জানায়, ডেজার্ট বা মিষ্টি তৈরিতে বছরে প্রায় ২ লাখ ৬০ হাজার কেজি চকোলেটের কাঁচামাল ব্যবহার হয়। পাশাপাশি বিশাল এ কাজ পরিচালনার জন্য রয়েছেন ২৫০ জন দক্ষ পেস্ট্রি ও বেকারি শেফ। খবর অ্যারাবিয়ান বিজনেস









