কোম্পানি তিনটি হলো সেনা ইন্স্যুরেন্স পিএলসি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সেনা ইন্স্যুরেন্স: সেনা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১৫ জুলাই বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সেনা ইন্স্যুরেন্সের সেনা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ২৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৫৮ পয়সায়।
প্রাইম ইসলামী লাইফ: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১৪ জুলাই বেলা ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রাইম ইসলামী লাইফের মোট জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮২ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৭৪ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিল কমেছে ৭ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা।
২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটি। ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইসলামী লাইফের পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স: প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১৪ জুলাই বেলা ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রগতি লাইফ। ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ।
২০২১ হিসাব বছরে মোট ১৭ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ। ২০২০ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ২০১৯ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।









