শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ঘোষিত ১১ শতাংশ নগদ লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। এ-সংক্রান্ত রেকর্ড ছিল গত ৩ ডিসেম্বর। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ১৪ পয়সা।