ধান-চাল মজুদসহ বিভিন্ন অভিযোগে নওগাঁর কয়েকটি চালকলে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এসিআইসহ ছয়টি চালকলে ৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সদর ও মহাদেবপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ধান ও চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।