রাজধানীর উত্তরায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এমিরার দুই দিনব্যাপী বিয়ের আয়োজন ‘দ্য ওয়েডিং চ্যাপ্টারে’ বিশেষভাবে অংশ নিয়েছে ঋতু কুমার বাংলাদেশ। ২ ও ৩ অক্টোবর আয়োজিত এ অনুষ্ঠানে ব্র্যান্ডটি বিয়ের পোশাক ও বিশেষ আয়োজনের জন্য নির্বাচিত পোশাকের সংগ্রহ তুলে ধরে।

ঋতু কুমারের পোশাকে ঐতিহ্যবাহী কারুশিল্প, সূক্ষ্ম নকশা ও সমকালীন ফ্যাশনের সমন্বয় দেখা যায়। এসব পোশাকের মাধ্যমে দর্শনার্থীদের সামনে বিয়ের ফ্যাশনের একটি পরিশীলিত উপস্থাপন তুলে ধরা হয়।

বিয়ে ও বিশেষ আয়োজনের পোশাকে স্বতন্ত্র নকশা ও নান্দনিকতার জন্য পরিচিত ঋতু কুমার। ‘দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ ব্র্যান্ডটির অংশগ্রহণেও ঐতিহ্য ও আধুনিকতার সেই পরিচিত মেলবন্ধন উঠে এসেছে।

বিয়ের পোশাক, গয়না, সৌন্দর্যসেবা ও বিয়ের আয়োজনসংক্রান্ত বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্র্যান্ড এ আয়োজনে অংশ নেয়। এ প্ল্যাটফর্মে ঋতু কুমার বাংলাদেশের উপস্থিতি দেশের পরিবর্তনশীল বিয়ের ফ্যাশন ও সমকালীন রুচির একটি স্বতন্ত্র প্রকাশ হিসেবে জায়গা করে নেয়।

—বিজ্ঞপ্তি