শিশুদের ক্রিয়েটিভিটি উদযাপন করতে প্রতি বছরের মতো এবারো আয়োজিত হচ্ছে কিডস টাইম মেলা।
আগামী ২৪-২৬ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে।
কিডস টাইমের এ আয়োজনে প্রায় ২৫ হাজার পরিবার অংশ নেবে বলে আশা করা যাচ্ছে।
মেলায় শিশুদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, ‘এ ইভেন্টের লক্ষ্য হলো ৩-১২ বছর বয়সী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে কাজ করা। বিভিন্ন ব্র্যান্ড ও উদ্যোগগুলোকে একসঙ্গে করা।’
৩ দিনব্যাপী এ কিডস টাইম মেলায় শিশুদের জন্য রয়েছে পাপেট শো, ম্যাজিক শো, ড্রইং, ক্রাফটিংসহ আরো অনেক ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। সঙ্গে পুষ্টি ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ খেলা এবং আকর্ষণীয় পুরস্কার থাকছে বলেও জানান তিনি।
এবার পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে কিডস টাইম মেলা। অভিভাবকরা চাইলে সরাসরি অনলাইন থেকে মেলায় রেজিস্ট্রেশন করতে পারবেন। পাশাপাশি শিশু একাডেমিতে মেলার যেকোনো দিন যেতে পারবেন। https://fair.kidstimebd.com- এ লিংকে গিয়ে কিডস টাইম মেলা ২০২৫ এর রেজিস্ট্রেশন করা যাবে।
আগ্রহী স্কুল কিডস টাইম মেলায় তাদের শিক্ষার্থীদের নিয়ে আসতে পারে। স্কুলের জন্য থাকছে সম্পূর্ণ ফ্রি এন্ট্রি। কিডস টাইম ফেয়ার ২০২৫ এর মিডিয়া পার্টনার বণিক বার্তা।










