আজ ৩১ অক্টোবর। ১৫১৭ সালের আজকের দিনে রোমান ক্যাথলিক ধর্মতত্ত্ববিদ মার্টিন লুথার জার্মানির উইটেনবার্গের এক গির্জার দরজায় তার বিখ্যাত ‘৯৫ থিসিস’ সাঁটিয়ে দেন। এ ঘটনার মাধ্যমেই সূচনা হয়েছিল প্রটেস্ট্যান্ট ধর্মসংস্কার আন্দোলনের, যা পরবর্তীতে সমগ্র পশ্চিমের খ্রিস্টধর্ম ও সমাজব্যবস্থাকে নতুন রূপ দেয়।
তবে লুথার সত্যিই গির্জার দরজায় বক্তব্যগুলো টাঙিয়েছিলেন কি না, তা নিয়ে বিতর্ক আছে। নিশ্চিতভাবে জানা যায়, ওই দিন তিনি মাইঞ্জের আর্চবিশপ আলবার্টের কাছে বক্তব্যগুলো পাঠিয়েছিলেন। পরবর্তী সময়ে তার এই প্রতিবাদ পশ্চিমা খ্রিস্টধর্মে বিভাজনের পথ তৈরি করে।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৩৯৬: ৩১ বছর বয়সী দ্বিতীয় রিচার্ড মাত্র ছয় বছর বয়সী ইসাবেলা অব ভালোঁকে রাজনৈতিক কারণে বিয়ে করেন।
১৫১৭: মার্টিন লুথার ধর্মীয় সংস্কারের সূচনা ঘটানো ৯৫টি বক্তব্য প্রকাশ করেন।
১৫৪১: মাইকেল অ্যাঞ্জেলো সিস্টিন চ্যাপেলে ‘দ্য লাস্ট জাজমেন্ট’ চিত্রকর্মের কাজ শেষ করেন।
১৮১৫: খনিশ্রমিকদের নিরাপত্তার জন্য স্যার হামফ্রি ডেভি বাতি আবিষ্কারের পেটেন্ট পান।
১৮৬৩: নিউজিল্যান্ডে ব্রিটিশ বাহিনীর নেতৃত্বে ওয়াইকাটো অঞ্চলে মাওরি যুদ্ধ নতুন করে শুরু হয়।
১৯১৪: প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটেন ও ফ্রান্স।
১৯৪১: যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় মাউন্ট রাশমোর স্মৃতিসৌধের নির্মাণকাজ শেষ হয়।
১৯৬৮: মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন উত্তর ভিয়েতনামে সব ধরনের বোমা হামলা বন্ধের নির্দেশ দেন।
১৯৮৪: ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার দুই দেহরক্ষীর গুলিতে নিহত হন।
২০১৮: ভারতের গুজরাটে স্বাধীনতা আন্দোলনের নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার উঁচু ‘স্ট্যাচু অব ইউনিটি’ উন্মোচন করা হয়।
জন্ম
১৮৯৬: মার্কিন গায়িকা ও অভিনেত্রী এথেল ওয়াটার্স।
১৮৯২: রুশ-ফরাসি দাবাড়ু আলেকজান্ডার আলেখিন।
১৮৭৯: মার্কিন সাহিত্যিক ন্যাটালি বার্নি।
১৮২৮: ইংরেজ পদার্থবিদ জোসেফ সোয়ান।
মৃত্যু
১৯২৬: মার্কিন জাদুশিল্পী হ্যারি হুডিনি।
১৯৯৩: মার্কিন অভিনেতা রিভার ফিনিক্স।
১৯৯৩: ইতালীয় চলচ্চিত্র পরিচালক ফেদেরিকো ফেলিনি।
২০০৬: দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট পি ডব্লিউ বোথা।
২০২০: স্কটিশ অভিনেতা শন কনারি।













