যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে তেহরান এক বিশাল ও ‘বিধ্বংসী’ পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি জানান, হামলার জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের পাল্টা আক্রমণ হবে অত্যন্ত কঠোর ও বিধ্বংসী। এর আগে ইরানের পক্ষ থেকে সারা দেশের আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে এখন এক পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।















