উত্তর-পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। পাকিস্তান পুলিশ জানায়, শুক্রবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসলাম খান জেলায় এক বিবাহ অনুষ্ঠানের সময় স্থানীয় শান্তি কমিটির ভবনে এ হামলা করা হয়। কমিটিগুলো স্থানীয় বাসিন্দা ও বয়স্কদের নিয়ে গঠিত। তারা আফগান সীমান্তে ইসলামাবাদের পক্ষে কাজ করে। হামলার দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে হামলার জন্য পাকিস্তানে তৎপররত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)কে সন্দেহ করা হচ্ছে। যারা সাম্প্রতিক বছরগুলোয় দেশটিতে অনেক হামলা চালিয়েছে। হামলাটি এমন সময় হলো যখন পাকিস্তানি সেনারা আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছেন।
উত্তর-পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৭
উত্তর-পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।










