আজ ২ নভেম্বর, ২০২৬ বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক হাজী এনায়েত হোসেন হাওলাদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তিনি ২০২৪ সালের এই দিনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এনায়েত হোসেন হাওলাদার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ড গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিতাইকুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ছিলেন এবং এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে জনপ্রিয়তা লাভ করেন।

তার জ্যেষ্ঠ পুত্র মহসিন হাওলাদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের সিইও এবং মেঝ পুত্র মুমিনুল ইসলাম রাসেল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

মৃত্যুবার্ষিকীতে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় তার পরিবার সকল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।