দুই টেস্টের সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশের আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ মঙ্গলবার সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে দুইটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
সূচি অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর ২২ থেকে ২৪ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল।
এরপর ২৮ অক্টোবর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।
দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।










