অনূর্ধ্ব-২১ বছর বয়সী খেলোয়াড়দের স্বীকৃতি কোপা ট্রফির নমিনেশন ঘোষণা চলছে। ছেলেদের বিভাগে গত দুবারের বিজয়ী বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল এবারও আছেন সংক্ষিপ্ত তালিকায়। এর ফলে কোপা ট্রফি জয়ের হ্যাটট্রিকের সুযোগ স্পেনের বিশ্বকাপজয়ী এ তারকার। নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন গতবারের বিজয়ী বার্সা তারকা ভিকি লোপেজ।

কোপা ট্রফি (পুরুষ): আইয়ুব বুয়াদ্দি (লিল/ম্যানচেস্টার সিটি/মরক্কো), করিম আলাইবেগোভিচ (সালজবুর্গ/জুভেন্টাস/বসনিয়া), ইয়ান দিওমান্দে (লাইপজিগ/রিয়াল মাদ্রিদ/আইভরিকোস্ট), পাউ কুবারসি (বার্সেলোনা/স্পেন), লেনার্ট কার্ল (বায়ার্ন/জার্মানি), এলি জুনিয়র ক্রুপি (বোর্নমাউথ/ফ্রান্স), লামিন ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), ইয়োহান মানজাম্বি (ফ্রাইবুর্গ/অ্যাস্টন ভিলা/সুইজারল্যান্ড), ইব্রাহিম মাজা (লেভারকুসেন/আলজেরিয়া), ওয়ারেন জাইর-এমেরি(পিএসজি/ফ্রান্স)।

কোপা ট্রফি (নারী): ভিরা বুরমান (চেলসি/নেদারল্যান্ডস), ভিকি লোপেজ (বার্সেলোনা/স্পেন), ফেলেসিয়া শ্রোডার (হাকেন/রিয়াল মাদ্রিদ/সুইডেন), ক্লারা সেরাহর্দি (বার্সেলোনা/স্পেন), লিলি ইয়োহানেস (লিওঁ/যুক্তরাষ্ট্র)।