বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক শোকবার্তায় বিসিবি জানায়, দেশের ক্রিকেটের অগ্রগতির জন্য বেগম খালেদা জিয়ার অব্যাহত দোয়া ও শুভকামনার কথা তারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছিলেন। তার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন ঘটেছে এবং সারা দেশে ক্রিকেটের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিসিবির শোকবার্তায় আরো বলা হয়, তার দূরদৃষ্টি ও উৎসাহ ক্রিকেটকে আজকের অবস্থানে পৌঁছাতে পথ সুগম করেছে এবং এর সুফল আজও দেশের ক্রিকেট অঙ্গনে দৃশ্যমান। দেশের এই অপূরণীয় ক্ষতিতে সমগ্র জাতির সঙ্গে গভীরভাবে শোকাহত বিসিবি মরহুমার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় এবং তার আত্মার চিরশান্তি কামনা করে।

bpl 2

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজকের নির্ধারিত বিপিএলের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। সংশোধিত সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিবি।