তিনি মার্কাকে বলেছেন, ‘আমার বাবা এ ম্যাচকে কোনোভাবেই সাধারণ কিংবা স্রেফ আরেকটি ম্যাচ হিসেবে দেখতেন না। আমরা অনেক কথাই বলতে পারি, তবে এটি কখনই সাধারণ কোনো ম্যাচ হবে না।’ ফকল্যান্ড যুদ্ধের প্রতি ইঙ্গিত করে ম্যারাডোনা জুনিয়র বলেছেন, ‘সব আর্জেন্টাইন সমর্থক ও ম্যারাডোনা ভক্তদের জন্য এটি বিশেষ এক উপলক্ষ। এটি ফকল্যান্ডের সব স্মৃতি সামনে নিয়ে আসবে। বিশেষ করে সেখানে আমাদের যেসব ভাই মারা গেছেন এবং ছিয়াশিতে আমার বাবার ক্ষেত্রে যা ঘটেছে। আমার বাবা ঐতিহাসিক একটি ম্যাচ জিতিয়েছেন, এরপর ইংল্যান্ডের বিপক্ষে কোনো কিছুই আর স্বাভাবিক ছিল না।’ ইএসপিএন
ম্যারাডোনার ছেলের কাছে ‘বিশেষ ম্যাচ’
আজকের আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনালকে ‘বিশেষ উপলক্ষ’ হিসেবে অভিহিত করেছেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ছেলে দিয়েগো ম্যারাডোনা জুনিয়র।
আজকের আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনালকে ‘বিশেষ উপলক্ষ’ হিসেবে অভিহিত করেছেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ছেলে দিয়েগো ম্যারাডোনা জুনিয়র।














