সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শেষ চারে ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

আগামীকাল রাত সাড়ে ৮টায় প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান খেলবে শ্রীলংকার বিপক্ষে। এশিয়া কাপের ফাইনাল রোববার।

আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ে নিষ্প্রভ বাংলাদেশ গতকাল রাতেও জ্বলে উঠতে পারেনি। ডানহাতি অফস্পিনার সুরক্ষা কোট্টের দারুণ বোলিংয়ের মুখে ২০ ওভারে ১০৩ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। ১১ রানে ৩ উইকেট নেন সুরক্ষা।

এরপর রাবেয়া খান (৩/১৪) ও নাহিদা আক্তারের (২/১৮) ঘূর্ণিতে ৬৫ রানে ৯ উইকেট হারায় আরব আমিরাতের মেয়েরা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৬৯ রান তুলতে সমর্থ হয় তারা। ব্যাট হাতে ১৬ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদা।