নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিনন্দন ও প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আজ কিউইদের আট উইকেটে হারিয়েছে টাইগাররা। এজন্য আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন দেশের বর্তমান-সাবেক ক্রিকেটাররা সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ দলকে।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন টুইটারে লিখেছেন, নিউজিল্যান্ডে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। তারা আগের রেকর্ড ভাঙতে পেরেছে। সবকিছু পেছনে ফেলে এটি ছিল অনন্য এক জয়।
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং লিখেছেন, যাই বলুন, নিউজিল্যান্ড ম্যাচটিকে হালকাভাবে নিয়েছে। বাংলাদেশ চমৎকারভাবে টসে জিতেছে এবং দারুণ একটি টেস্ট খেলেছে। বাংলাদেশ দল ও ইতিহাস তৈরির কর্মীদের অভিনন্দন। সত্যি দ্বিতীয় টেস্টেও এ ধারাবাহিকতা ধরে রাখার জন্য উম্মুখ তারা।
আইসিসি লিখেছে, বাংলাদেশের জন্য ইতিহাস! স্বপ্নের দিনে বে ওভালে সমস্ত খবর ও রেকর্ড ভেঙে গেছে।
সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রড হগ লিখেছেন, একটু দেরি; কিন্তু আমি ‘প্রথম’ ভালোবাসি। তাদের প্রতিটি প্রথম জয়কে ছাপিয়ে গেছে নিউজিল্যান্ডের মাটিতে এই বিজয়। বিঘ্নিত প্রস্তুতি; কিন্তু ব্যতিক্রমী পারফরম্যান্স।
শ্রীলঙ্কার সাবেক পেস বোলার পারভেজ মাহারুফ লিখেছেন, অসামান্য এবং মনে রাখার মতো একটি জয়। আলাদাভাবে বলতে গেলে, বর্তমান টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নদের মাটি থেকে জয় তুলে নেয়া। একঝাঁক তরুণ ক্রিকেটারের সামান্য সামান্য অবদানে ভিন্ন কিছু হলো। এ জয়ের সাথে জড়িত সকলকে অভিনন্দন।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) তাদের ফেসবুক ও টুইটার লিখেছে, অভিনন্দন টিম টাইগার। সামনে থেকে সবাই ভালো খেলেছে।
সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ লিখেছেন, মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ার জন্য অভিনন্দন বাংলাদেশ টিম। নিউজিল্যান্ডের মাটিতে তাদের প্রথম জয় অনুপ্রেরণাদায়ক এবং অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত, এ জয় তারা অনেকদিন লালন করবে।
আরেক সাবেক ভারতীয় ওয়াসিম জাফর টুইট বার্তায় লিখেছেন, আন্ডারডগদের জয় খেলাধুলায় আরো অনুপ্রেরণাদায়ক। বাংলাদেশের জন্য কি একটি মুহূর্ত। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সাইটে লিখেছে, বাংলাদেশ আজ ইতিহাস তৈরি করল।
লঙ্কান ক্রিকেটার দিনেশ চান্দিমাল লিখেছেন, বাংলাদেশের জন্য কি একটা মুহূর্ত। অনন্য এক অর্জন। টেস্ট ক্রিকেট দুর্দান্ত খেলা।
শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্ন লিখেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়, অভিন্দন বাংলাদেশ। ভালো খেলেছো। রাসেল আরনল্ড, মুনাফ প্যাটেল, পার্থিব প্যাটেল, দিনেশ চান্দিমাল ও আকাশ চোপড়ারা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে।










