দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ২৭৫ রান টার্গেট দিল পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ২৭৪ রান তুলে অলআউট হয়ে গেছে সফরকারী দল। এই রান তাড়া করতে নেমে ১৩ রানে ২ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। সাজঘরে ফিরে গেছেন সাইফ হাসান ও তানজিদ হাসান। এরপর শূন্য রানে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে যান নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ ৩ উইকেট হারানোর পর বিদ্যুৎ চমকানোর সাথে বৃষ্টিও নামে। এতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটে খেলা বন্ধ হয়ে যায়। বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৭ রান। বৃষ্টি থেমেছে। ডিএলএস মেথডে বাংলাদেশের সংশোধিত টার্গেট এখন ৩২ ওভারে ২৪৩। খেলা শুরু হয় ৯টা ৪৫ মিনিটে। বৃষ্টির পরে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ২৩.৩ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বিনা উইকেটে শতরান তুলে নেয়ার পর হঠাৎই তিন উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলা মাহ সাদাকাত আউট হওয়ার পরই ছন্দপতন ঘটে অতিথিদের। দলীয় ১০৩ রানের মাথায় তাকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ।

এরপর ১২১ রানে সাহিবজাদা ফারহানকে আউট করেন তাসকিন আহমেদ, এক রানের ব্যবধানে শামিল হুসাইন শিকার হন নাহিদ রানার।

১২২ রানে তিন উইকেট পতনের পর ১১৫ রানের জুটি গড়ে পাকিস্তানকে টানেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। সালমান ৬৪ ও রিজওয়ান ৪৪ রান করে আউট হয়েছেন মিরাজের বলে। তিন বলের ব্যবধানে এ দুজনকে ফেরান বাংলাদেশ অধিনায়ক। দলের সংগ্রহ তখন ২৩১/৫। এরপর দারুণ বোলিং সাফল্য পায় স্বাগতিকরা। ৪২ রানের মধ্যে অতিথি দলের বাকি ৫ উইকেট শিকার করেন বাংলাদেশের বোলাররা। ৪৭.৩ ওভারে ২৭৪ রান তুলে অল আউট হয়ে যায় পাকিস্তান।

বাংলাদেশের রিশাদ হোসেন ৫৬ রানে ৩টি, মিরাজ ৩৪ রানে ২টি উইকেট নেন। সিরিজ জিততে এখন ২৭৫ রান করতে হবে বাংলাদেশকে।

এ মাঠে বুধবার প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ।