বছরব্যাপী লড়াইয়ের পর যুক্ত হচ্ছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ও প্যারামউন্ট স্কাইডান্স। এর নিয়ন্ত্রণ যাচ্ছে প্যারামাউন্টের প্রধান ডেভিড এলিসনের হাতে। এটি হতে যাচ্ছে হলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অধিগ্রহণ। এ অধিগ্রহণের বিরুদ্ধে মামলা করেছিল যুক্তরাষ্ট্রের ১২টি রাজ্য। এরপর প্যারামাউন্ট তাদের সঙ্গে সমঝোতা করে। বুধবার মার্কিন ডিস্ট্রিক্ট জজ আরাসেলি মার্তিনেস-ওলগিন মামলাটি নিষ্পত্তির জন্য প্যারামাউন্টের সঙ্গে ১২টি ডেমোক্রেটিক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের করা সমঝোতা অনুমোদন করেছেন। মার্তিনেস-ওলগিনের সমঝোতা অনুমোদনের আদেশেই ১১১ বিলিয়ন ডলারের অধিগ্রহণের বিষয়টি নিষ্পত্তির পথ চূড়ান্ত হলো। আদালতের এ অনুমোদনের মধ্য দিয়ে হলিউডের অন্যতম বৃহৎ করপোরেট অধিগ্রহণের পথ এখন প্রায় পুরোপুরি পরিষ্কার।
প্যারামাউন্টে যুক্ত হচ্ছে ওয়ার্নার ব্রাদার্স
মার্কিন ডিস্ট্রিক্ট জজ আরাসেলি মার্তিনেস-ওলগিন মামলাটি নিষ্পত্তির জন্য প্যারামাউন্টের সঙ্গে ১২টি ডেমোক্রেটিক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের করা সমঝোতা অনুমোদন করেছেন।
মার্কিন ডিস্ট্রিক্ট জজ আরাসেলি মার্তিনেস-ওলগিন মামলাটি নিষ্পত্তির জন্য প্যারামাউন্টের সঙ্গে ১২টি ডেমোক্রেটিক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের করা সমঝোতা অনুমোদন করেছেন।










