গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রানাকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ীতে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, মতিউর রহমান রানার নির্দেশে এলাকায় দাঙ্গা, জমি দখল, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন ধরনের অপকর্ম সংঘটিত হয়েছে।