নাটোরের বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডারবাহী
ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়
ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (২৩ জুলাই) ভোরে নাটোর-ঢাকা
মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়,
মাঝরাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন বড়াইগ্রামের খেজুরতলা এলাকায়
পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ
হয়। এতে ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও চালকের সহকারীর মৃত্যু হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার
করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ।
মরদেহ দুটি ঝলমলিয়া হাইওয়ে থানায় রাখা
হয়েছে। পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ঝলমলিয়া
হাইওয়ে থানার এএসআই আরিফুল ইসলাম।










