রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা। এ সময় একাধিকবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক হয় তাদের। তবু রাস্তা ছাড়তে নারাজ ছিলেন তারা। একপর্যায়ে বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশের বলপ্রয়োগে রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা।

আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইপিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, মন্ত্রণালয় ও বোয়েসেলের (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি.) কর্মকর্তারা।

বৈঠক শেষে বেলা পৌনে ১২টার দিকে আন্দোলনকারীদের উদ্দেশে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি সরকার গুরুত্বসহকারে দেখছে। প্রতিনিধি দলের কাছ থেকে বিস্তারিত তথ্য নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

এরপর বেলা সাড়ে ৩টার দিকে প্রবাসীকল্যাণ ভবনের সম্মেলন কক্ষে আন্দোলনকারীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রতিমন্ত্রী নুরুল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।