গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে বটগাছ ভেঙে চায়ের দোকানের ওপর পড়ে শাপলা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ ঘটনা ঘটে। শাপলা বেগম পীরপল গ্রামের বাসিন্দা খোকা মিয়ার স্ত্রী। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসীর অভিযোগ, বাজারে বহুদিন ধরেই গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বারবার জানানো হলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।