স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জুয়ায় আসক্ত ছিলেন বকুল মিয়া। এ নিয়ে স্ত্রী শাহানারার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। সোমবার (৭ জুলাই) সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে শাহানারার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্বামী ও ছেলে মরদেহ বাড়িতে নিয়ে আসলে পুলিশ খবর পেয়ে সেটি উদ্ধার করে।
অন্যদিকে, স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের কারণে ঢাকায় থাকতেন বুলু মিয়া। সম্প্রতি তিনি বাড়িতে ফিরে আসেন। সোমবার সকালে কানিপাড়ার গোরস্থানের পাশে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, পৃথক দুটি স্থান থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।










