গাইবান্ধা প্রেস ক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়। বক্তারা প্রয়াত সাংবাদিক আবু জাফর সাবুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।