সরকারি নির্দেশনা মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও বেতন বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে শ্রমিক সমাবেশ হয়েছে। গতকাল বিকালে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কার্যকারী সভাপতি একরামুল হক লিকু, সাধারণ সম্পাদক আশরাফুর জামান খোকন, কার্যকরী সভাপতি আবু সাইদ, সহসভাপতি আমির ফয়সাল মহব্বত, যুগ্মসম্পাদক হানিফ খান, সহসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আফতাব হোসেন প্রমুখ।
শ্রমিক সমাবেশ
সরকারি নির্দেশনা মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও বেতন বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে শ্রমিক সমাবেশ হয়েছে।
সরকারি নির্দেশনা মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও বেতন বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে শ্রমিক সমাবেশ হয়েছে।










