খুলনা নগরীর গিলাতলা এলাকায় ট্রেনের ধাক্কায় আফজাল হোসেন (৬০) নামে এক পিকআপচালকের সহকারীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে নগরীর গিলাতলা আফিলগেট এলাকার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাথরকাটা এলাকার মুনসুর আলীর ছেলে। দুর্ঘটনায় পিকআপচালক আফজালের ভাই নূর শেখ (৪০) আহত হয়েছেন।