নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভোট দিতে বাধা দিলে ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন। এজন্য কোনো প্রমাণ লাগবে না বলেও উল্লেখ করে ইসি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নাটোরের ৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান তিনি।
ইসি রাশেদা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ আইন অনুযায়ী ভোটে বিঘ্ন ঘটানো প্রার্থীর প্রার্থিতাও বাতিল হবে।
ইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে আগামী ২৯ ডিসেম্বর থেকে মোট ১৩ দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী। এ সময় ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি
আনিসুর রহমান, অতিরিক্তি বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন
হায়দার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ
স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।










